ডিমের ডজন ১৫৫ টাকা, বিক্রেতা স্বপ্ন

বাজারে যখন সবখানে ডিম ১৬০ বা ১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, সেখানে দেশের জনপ্রিয় রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ ডিমের ডজন রাখছে ১৫৫ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির সমকালকে জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে সামান্য মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।

ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা জোনের সব ‘স্বপ্ন’ আউটলেটে ডিম ১৫৫ টাকা ডজনে পাওয়া যাবে। যা বাজারে এখনও ১৬৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্বপ্নের বিশেষ ছাড় ১৪ ও ১৫ আগস্ট প্রযোজ্য হবে। শর্ত থাকছে একজন গ্রাহক স্বপ্ন আউটলেট থেকে ১ ডজনের বেশি ডিম কিনতে পারবেন না। যেন অন্য কোনো দোকানি অসৎভাবে বেশি পরিমাণ ডিম কিনে ব্যবসা না করতে পারে।

আরো