বিদেশি কোনো শক্তির পরামর্শে দেশ চলে না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না।
আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন করেছি। সুষ্ঠ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি। গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগরের শাহী ঈদগাহস্থ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িগড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি। তিনি আরও বলেন- আসন্ন ব্রিকস সম্মেলনের আয়োজকরা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। যদি এ বছর নতুন দেশ ব্রিকসে অন্তর্ভুক্ত নাও করে তবু সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।

[atn_photocard]
আরো