আনলিমা ইয়ার্ন ডাইংয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজার ডেস্কঃ পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটডের ২৭তম বার্ষিক সাধারণ সভা গত ২০শে ডিসেম্বর (মঙ্গলবার) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ছুটির দিনেও আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

সূত্রমতে, বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উক্ত সভায় অংশগ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারপারসন হুব্বুন নাহার হক। সভায় ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক কোম্পানীর ২০২১-২২ইং অর্থ বছরের কার্যক্রম এর আর্থিক ফলাফল শেয়ার হোল্ডারদের অবগত করেন। ২০২১-২২ইং অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বার্ষিক হিসাব অনুমোদিত হয়।

এছাড়াও এ সময় সভায় উপস্থিত ছিলেন পরিচালক আনিকা হক, আলভী এম হক, খোরশেদ হোসেন, স্বতন্ত্র পরিচালক এম. আবুল কালাম মজুমদার, প্রধান অর্থ কর্মকর্তা। সভাটি সঞ্চালনা করেন কোম্পানী সচিব মুহাম্মদ জাহাংগীর আলম।

আরো