নিরাপদ পানির সুব্যবস্থা উদ্যোগ এমটিবি ফাউন্ডেশনের
এমটিবি ফাউন্ডেশন ফুটস্টেপস বাংলাদেশের সঙ্গে বরগুনার আয়লা পাতাকাটায় কমিউনিটি ওয়াটার পয়েন্ট নির্মাণ প্রকল্পটি পরিচালনার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পানি, স্যানিটেশন ও হাইজিনের সুব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্প্রতি ফুটস্টেপস বাংলাদেশের প্রেসিডেন্ট শাহ রাফায়াত চৌধুরী এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এমটিবির প্রধান কার্যালয়ে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ উপস্থিত ছিলেন।