উত্থানে ফিরেছে সূচক

আগের তিন কর্মদিবসের পতন কাটিয়ে বৃহস্পতিবার কিছুটা উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ১০৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

পতনে সূচক, লেনদেন ৫৯০ কোটি

ইউনিয়ন ক্যাপিটালের কোম্পানি সচিব নিয়োগ

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

[atn_photocard]
আরো