ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬টি কোম্পানির মোট ৫১ কোটি ২৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

তিতাস গ্যাসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সোনালী পেপারের ৯ কোটি ৭৯ লাখ ২৪ হাজার, দ্বিতীয় স্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬ কোটি ৬০ লাখ ১৪ হাজার এবং তৃতীয় স্থানে সন্ধানী ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫ লাখ, জেমিনি সি ফুডের ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার, গ্রামীণফোনের ৩ কোটি ১২ লাখ ৬১ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার এবং অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরো