ময়মনসিংহে গ্যাস লিকেজ থেকে আগুন, ছয়জন দগ্ধ

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে সানকিপাড়ায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগতদের চিকিৎসা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৩ জনের

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু

নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

আহতেরা হলেন— বাড়ির মালিক নজরুল (৭৩), তাঁর নাতি রুয়াত (৭) ও রুয়াতের বাবা সিয়াম (৪০), শ্রমিক সাব্বির (২২) বিল্লাল (৪০) ও সাইদুল (৪০)।

ময়মনসিংহ টাউন তিন নম্বর ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বাড়ির মালিক নতুন বাসায় ওঠার জন্য মিলাদের আয়োজন করেন। এসময় গ্যাস চুলায় আগুন জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।’

[atn_photocard]
আরো