রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৪ মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে আগামী রোববার। মিউচ্যুয়াল ফান্ডগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ স্কি-২ মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর, সোমবার। ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার। রেকর্ড ডেটের দিন ফান্ডগুলোর লেনদেন বন্ধ থাকবে।