অবসরের পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন ব্যাংক কর্মকর্তারা

কোনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরের পর কখনোই একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না। এ শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন। তবে অপেক্ষা করতে হবে পাঁচ বছর। অর্থাৎ অবসরের পাঁচ বছর পর ব্যাংকের পরিচালক হতে পারবেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

পতেঙ্গা টার্মিনালে নতুন হ্যান্ডলিং রেকর্ড

চড়া দামে মাছ-মুরগি-ডিম, তেলেও সংকট

হঠাৎ চড়া সবজির বাজার

আগের নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

[atn_photocard]
আরো