নগদের সঙ্গে তামিমের ‘আজীবন’ চুক্তি
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আজীবন চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান ‘নগদ’। সোমবার নগদ ও তামিম ইকবালের মধ্যে এ বিষয়ে এক আনুষ্ঠানিক চুক্তি হয়। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
এর আগে ২০২১ সালে নগদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নির্বাচিত হন তামিম ইকবাল। এ সময় নগদ আট কোটি গ্রাহকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ইকোনমি পোষ্ট/এমআর/