দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৭৭ বারে ৪৬ লাখ ৮৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৭ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

Price Sensitive Information Of SBAC Bank PLC.

‘NOTICE’ national credit and commerce bank…

Notice of the Ncc Bank Limited

তালিকায় দ্বিতীয় স্থানে অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪৫ বারে ১ লাখ ৫৮ হাজার ৭৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হিাজার ২২৮ বারে ১২ লাখ ৭৮ হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.০৮ শতাংশ, ডেফোডিল কম্পিউটারের ৫.৩০ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্রারের ৪.৭৩ শতাংশ, নর্দার্ন জুটের ৪.৬৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.১৭ শতাংশ, ইন্ট্রাকোর ৪.১৪ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪ শতাংশ শেয়ারদর কমেছে।

আরো