ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৫ পয়সা।
৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ১৭ টাকা ৩৩পয়সা।