পুঁজিবাজার উন্নয়নে যৌথভাবে কাজ করবে ডিবিএ-এফবিসিসিআই

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে পুঁজিবাজার স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (১০ সেপ্টেম্বর) এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি রিচার্ড ডি রোজারিওর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

এ সময় উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ডিবিএর সভাপতিসহ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। এ সময় দেশের শিল্প তথা অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। দেশের পুঁজিবাজারে উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বৈঠকে ডিবিএর সভাপতি রোজারিও দেশের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পুঁজিবাজারের গুরুত্বের কথা তুলে ধরেন। এ খাতের উন্নয়নে এফবিসিসিআই’র সার্বিক সহযোগিতা আহ্বান করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, এফবিসিসিআই’র পরিচালকরা, ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি মো. সাজিদুল ইসলাম, সহ-সভাপতি মো. সাইফুদ্দিন ও ডিবিএ’র পরিচালকরাসহ অন্যান্য সদস্যরা।

আরো