লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন

লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

সূচকের পতনে বেড়েছে লেনদেন

জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকার।

২৫ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সি ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

[atn_photocard]
আরো