সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৬ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

Price Sensitive Information of Sikder Insurance Company…

Insurance Company Ltd Price Sensitive Information of…

Statement of Financial Position (Un-audited) Navana…

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭১ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– অগ্রণী ইন্স্যুরেন্সের ১৭.৩৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ১৫.৫১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৫.০৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১৪.৬১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৩.৭১ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১১.২৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

[atn_photocard]
আরো