কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই ওই দুই কোম্পানিকে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে গত ১৯ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২৪ আগস্ট ছিল ৩৮.১০ টাকা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৫.৯০ টাকায়। ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৭.৮০ টাকা বা ৪৬.৭২ শতাংশ বেড়েছে।

কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর গত গত ২৪ আগস্ট ছিল ৩০.৫০ টাকা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪১.১০ টাকায়। ১৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.৬০ টাকা বা ৩৪.৭৫ শতাংশ বেড়েছে।

আরো