ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব সমাপ্ত

‘ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৩’ আজ শনিবার শেষ হয়েছে। সুইড বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই ক্রীড়া উৎসবের টেবিল টেনিস, বউচি, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্যারম ও ব্যাডমিন্টন ইভেন্টের চ্যাম্পিয়নদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় সুইড বাংলাদেশের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

পাঁচটি ডিসিপ্লিনে ২০টি গ্রুপে ভাগ হয়ে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেয় এবারের এই প্রতিযোগিতায়।

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় ছিল ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

[atn_photocard]
আরো