২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

জানা গেছে, এখন থেকে ‘এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

আরো