লেনদেনের শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

জানা গেছে, কোম্পানিটির ৪২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৩ হাজার টাকার।

১৪ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, এ্যাপেক্স ফুডস এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আরো