পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ডিএসই-সিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক। সাক্ষাৎকালে পুঁজিবাজারের উন্নয়নের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উভয় স্টক এক্সচেঞ্জের এমডির এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডিএসইর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতকালে ডিএসইর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী, তাই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক বলেন, পুঁজিবাজারে আরও বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করতে হবে এবং আরও নতুন নতুন প্রডাক্ট যেমন- নেটিং, ইটিএফ, এটিবি দ্রুত চালু করতে হবে৷ আমি আশা করি, সকলের সমন্বিত প্রচেষ্টায়, বিশেষ করে ডিএসই ও সিএসই-এর যৌথ প্রচেষ্টায় দেশের পুঁজিবাজারে পণ্য বৈচিত্রে বৈচিত্রময় করে সকলের আস্থা অর্জনে সক্ষম হবো এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে৷

[atn_photocard]
আরো