পরিশোধিত মূলধন বাড়াবে ওয়াইম্যাক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা। তাতে নতুন শেয়ার ইস্যু করে তা বাড়িয়ে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকায় উন্নীত করবে।

ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে কোম্পানিটি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন তোলার অনুমোদন পেয়েছে।

আরো