লেনদেনের শীর্ষে সোনালী পেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ লাখ ২৯ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা ।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের ১ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৯২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের ৪৭ লাখ ৯ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৭৬ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৬৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৫৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫৪ কোটি ৫০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫৩ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৫২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির ৫০ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরো