ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : আ’লীগের মনোনয়ন ফরম নিলেন সাত্তারের ছেলে তুষার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার।

শনিবার (৭ অক্টোবর) সকালে তিনি রাজধানী ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাইনুল হাসান তুষার বলেন, আজ সকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তা পূরণ করে জমাও দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে খুব তাড়াতাড়ি দেখা করবো।

এ সম্পর্কিত আরো সংবাদ

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

ফের জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তিনি আমার বাবাকে মূল্যায়ন করেছেন ও সম্মান দিয়েছেন। আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছি। প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী আমাকে আমার বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নের সুযোগ দেবেন।

উকিল আবদুস সাত্তার ভূঞা ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি বিএনপি থেকে ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তৎকালীন ৪ দলীয় জোট সরকার থেকে টেকনোক্রেট কোটায় তিনি প্রতিমন্ত্রী হন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। চলতি বছরের ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি উপ-নির্বাচন আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। বিষয়টি দেশজুড়ে তখন আলোচনা সৃষ্টি হয়।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত এই আসনে উপনির্বাচনে অংশ নিতে ১৪ জন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে গত মঙ্গলবার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৫ নভেম্বর।

আরো