রিদিশা ফুডের এ্যানুয়াল সেলস এন্ড মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘এ্যানুয়াল সেলস এন্ড মার্কেটিং কনফারেন্স-২০২৩’।

‘অর্জনের পথে সবাই একসাথে’এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) হোটেল সী প্যালেস, কক্সবাজার অনুষ্ঠিত হলো কনফারেন্সটি।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

২০২২-২০২৩ অর্থ-বছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায় যে সকল সেলস এন্ড মার্কেটিং’র কর্মকর্তা ও কর্মীবৃন্দ রিদিশা ফুডের পন্য বিক্রয়ের ক্ষেত্রে ১০০% টার্গেট অর্জন করেছেন তাদের সকলকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সার্টিফিকেট ও উপহার প্রদান করেন।

কনফারেন্সে পরিচালক-কর্পোরেট এ্যাফেয়ার্স এম.এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সেলস এন্ড মার্কেটিং শঙ্খ বসু, জিএম অপারেশন আশোক কুমার পারিচা এবং প্রধান কার্যালয়সহ ফিল্ড পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কনফারেন্সের শেষে র‌্যাফেল-ড্র সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরো