২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে ‘শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’ হবে। ১২ অক্টোবর থেকে কোম্পানিটি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ‘ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’ হবে। ১২ অক্টোবর থেকে কোম্পানিটি ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।