বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং ঢাকা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির, ব্যাংকের ইভিপি ও ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস এম মিজানুর রহমান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, হেড অব কার্ডস এ এন এম আহসান হাবিব, উত্তরা শাখার ব্যবস্থাপক হাসান শাহরিয়ার, বাংলাদেশ রেলওয়ের ও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

[atn_photocard]
আরো