দর পতনের শীর্ষে এমবি ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৪৭ বারে ৩১ হাজার ৮৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

তালিকায় দ্বিতীয় স্থানে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৮ বারে ৩ হাজার ১৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিরাকলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১০১ বারে ১৫ লাখ ২৬ হাজার ১৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুডের ৪.৫৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৩.৫৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩.০৬ শতাংশ, আরামিটের ২.৮৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২.৭৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২.৫১ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৪৪ শতাংশ কমেছে।

আরো