মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম দুই লাখ ১০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।