দেশের ইতিহাসে ভয়াবহ যত ট্রেন দুর্ঘটনা

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবারের এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশের ইতিহাসে আগেও এমন ভয়াবহ বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে ১৯৮৯ সালে টঙ্গীর মাজুখান এলাকায়। ওই সময় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭০ জন যাত্রী নিহতের তথ্য জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আহত হয় ৪০০। এটি দেশের স্মরণকালের ভয়াবহ রেল দুর্ঘটনার একটি বলে মনে করা হয়।

কনটেইনারবাহী ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্তকনটেইনারবাহী ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত
আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রাতে হিলি রেলস্টেশনের ১ নম্বর লাইনে। গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন ও সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি আন্তনগর ট্রেনের ওপর উঠে যায়। দুটি ট্রেনের অর্ধশতাধিক যাত্রী নিহত ও দুই শতাধিক আহত হয়।

রেলসেতু ভেঙেও দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ১৯৮৩ সালের মার্চে ইশ্বরদীর কাছের রেলসেতুর দুর্ঘটনা। ওই সেতু দিয়ে যাওয়ার সময় সেতু ভেঙে পড়ে যায় একটি ট্রেন। এর পর সেতুর আরও কয়েকটি স্প্যান ধসে পড়ে, নিচে পড়ে যায় কয়েকটি বগি। এতে ৬০ জন যাত্রী নিহতের খবর পাওয়া যায়।

এ সম্পর্কিত আরো সংবাদ

ভোটগ্রহণ শেষ, শুরু গণনা

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

নরসিংদীতে ২০১০ সালে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলি ও ঢাকাগামী মেইল চট্টলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেনের ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। চট্টলা ট্রেনের একটি বগি মহানগর ট্রেনের ইঞ্জিনের ওপর উঠে যায়। সেই সংঘর্ষে চালকসহ মোট ১২ জন নিহত হয়।

কনটেইনারবাহী ট্রেন সিগন্যাল না মানায় দুর্ঘটনাকনটেইনারবাহী ট্রেন সিগন্যাল না মানায় দুর্ঘটনা
১৯৮৫ সালের ১৩ জানুয়ারি খুলনা থেকে পার্বতীপুরগামী সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেনের কোচে আগুন ধরে যায়। এতে ২৭ জন যাত্রী নিহত হয়। ১৯৮৬ সালের ১৫ মার্চ ভেড়ামারার কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী নিহত ও ৪৫ জন আহত হয়।

নরসিংদীর আরশিনগর এলাকায় লাইনচ্যুত হয় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন। ২০১৬ সালের এ ঘটনায় দুজন নিহত ও ১০ আহত হয়। ২০১৮ সালের ১৫ এপ্রিল গাজীপুরের টঙ্গী এলাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জন নিহত হন, আহত হয় অর্ধশতাধিক।

ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ, বহু হতাহতভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ, বহু হতাহত
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ২০১৯ সালের ২৩ জুন বরমচাল রেলক্রসিং এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে। এ ঘটনায় ৬ জন নিহত হয়।

কসবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় শতাধিক যাত্রী।

আরো