সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এমারেল্ড অয়েল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৪ লাখ ৯১ হাজার ৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্লের ৩৪ লাখ ৬৯ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৬৭ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের ৮ লাখ ১৯ হাজার ৯৫৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ফু-ওয়াং ফুডের ৫৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার, স্কায়ার ফার্মার ৫০ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪১ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার, কোহিনূর কেমিক্যালসের ৩৭ কোটি ৬৯ লাখ টাকার এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৬ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরো