লেনদেনের শীর্ষে জেমিনি সি ফুড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার।

২১ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শমরিতা হসপিটাল, সোনালী আঁশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , এমারেল্ড অয়েল, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরো