ইউনাইটেড হসপিটালে বিশ্ব স্ট্রোক দিবস পালিত
ইউনাইটেড হসপিটাল লিমিটেড এর নিউরোসাইন্স সেন্টার বিশ্ববাসীর সাথে একাত্ম হয়ে ২৯ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন করেছে।
‘টুগেদার উই আর গ্রেটার দ্যান স্ট্রোক’ এই আন্তর্জাতিক প্রতিপাদ্যটি ইউনাইটেড হসপিটালের ডাক্তারদের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে। যেখানে ডা. মাহবুব উদ্দিন আহমেদ, পরিচালক, মেডিক্যাল সার্ভিসেস; ডা. আলিম আক্তার ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি; প্রফেসর ডা. শাহরুখ আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি; ডা. সাঈদ সৈয়দ আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি; ডা. কায়সার নাসরুল্লাহ খান, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি; ডা. কাজী আলী হাসান, সিনিয়র কনসালটেন্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রআইনোলজি; ডা. মো. ইকবাল হোসেন, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিনসহ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকে উপস্থিত ছিলেন।