ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে ‘ডিজিটাল ব্যাংকিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ব্লকচেইন ইন ব্যাংকিং’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মূল আলোচনা উপস্থাপন করেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন. করিম। আরও বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম। সভাপতিত্ব করেন আইবিটিআরএ-এর প্রিন্সিপাল নজরুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।