এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা এবিএম আবদুল মান্নান শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির এই উদ্যোক্তার কাছে মোট ৪ কোটি ৭০ লাখ ১ হাজার ৮৮৬টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ৪ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৫১১টি শেয়ার বেচবে এই উদ্যোক্তা।

আবদুল মান্নান আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করবেন।

আরো