কায়লার রেপ্লিকা ও বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের মধ্যে চুক্তি

একমি ল্যাবরেটরিস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান; কায়লার রেপ্লিকা লিমিটেডের আইপিও ইস্যু করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে কায়লার রেপ্লিকা লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল; প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান- কায়লার রেপ্লিকা লিমিটেডের কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং কায়লার রেপ্লিকা লিমিটেডের পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তাসনিম সিনহা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কায়লার রেপ্লিকা লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা কাজি এমডি সাইফুল ইসলাম এফসিএমএ, একমি ল্যাবরেটরিজ এর নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ বদরুদ্দিনসহ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

আরো