রাইট শেয়ার ইস্যু করবে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডর পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

দরবৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

দরপতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

জানা গেছে, বিনিয়োগকারীরা বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা। ওরিয়ন ইনফিউশন বিএমআরই প্রকল্প এবং ঋণ পরিশোধের জন্য রাইট শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন মেনে রাইট শেয়ার ইস্যু করতে পারবে।

[atn_photocard]
আরো