প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

দৈনিক প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্লোবাল ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন

লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

সূচকের পতনে বেড়েছে লেনদেন

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (হেড অব পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মোহাম্মদ শাহজাদা সেলিম রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তার কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন—ওয়ালটনের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. আরজু হোসাইন, দৈনিক প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের উপদেষ্টা রশিদুর রহমান সবুর, সহকারী মহাব্যবস্থাপক হাসান তারেক প্রমুখ।

[atn_photocard]
আরো