প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক

গরিব শীতার্ত জনগণের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে ৭৫ হাজার পিস কম্বল অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

এ সম্পর্কিত আরো সংবাদ

পতনে সূচক, লেনদেন ৫৯০ কোটি

ইউনিয়ন ক্যাপিটালের কোম্পানি সচিব নিয়োগ

শুক্রবার (১০ নভেম্বর) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা তুলে দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এবং ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম। এ সময় বিএবির সভাপতি ও অন্য ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে এ অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

[atn_photocard]
আরো