এইচআর টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদাস

লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৩৩ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ ডিসেম্বর।

[atn_photocard]
আরো