দর পতনের শীর্ষে মনোস্পুল পেপার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৬৬৯ বারে ৪ লাখ ৪ হাজার ১০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৯১ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

তালিকায় দ্বিতীয় স্থানে এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৭০ বারে ২ লাখ ৫৯ হাজার ৯৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮৭ বারে ৯ লাখ ৫৮ হাজার ২৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুডের ৫.৮৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৫.৩৫ শতাংশ, ইউনিক হোটেলের ৪.৬৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.৪৮ শতাংশ, তশরিফার ৩.২১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.২০ শতাংশ এবং ক্রাউন সিমেন্টের শেয়ার দর ৩.০৯ শতাংশ কমেছে।

[atn_photocard]
আরো