সানলাইফের উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ার বিক্রির ঘোষণা
পুুুুুুুুুুঁজিরবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির ৮ উদ্যোক্তা পরিচালক মোট ১ কোটি ৫ লাখ ২৮ হাজার ২২৩টি শেয়ার বিক্রি করবেন। সান লাইফের উদ্যোক্তা জাহিদ মালেক তার কাছে থাকা মোট ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করবেন। কোম্পানির আরেক উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২টি শেয়ার, শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩টি, কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮টি, রুবানা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০টি, রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০টি, সাদেকুর রহমান ২ লাখ ৫০ হাজার ২৯টি এবং অ্যাডভোকেট ৭ লাখ ১৭ হাজা ৪২৯টি শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই উদ্যোক্তা পরিচালকেরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।