লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইতে পিই রেশিও কমেছে ২ শতাংশ

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

জানা গেছে, কোম্পানিটির ১৫ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকার।

১৪ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সী ফুড, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, বিডি থাই এ্যালুমিনিয়াম, এমারেল্ড ওয়েল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

[atn_photocard]
আরো