ফু-ওয়াং সিরামিকের বোর্ড সভা ২৪ ডিসেম্বর
পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি ফু-ওয়াং সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।