ময়মনসিংহে হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু বিশ্বাস

সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’।

বুধবার (২০ ডিসেম্বর) ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ময়মনসিংহ শহরের স্টেশন রোডের নূরজাহান শপিং কমপ্লেক্সের নিচ তলায় ১৫৭ নম্বর দোকানে এ শো’রুম মানসম্মত প্রসাধন পণ্য নিশ্চিত করবে এ স্টোর।

উদ্বোধনী অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেছেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের কসমেটিকস ও প্রসাধন পণ্য নিশ্চিত করছে। কসমেটিকস ব্যবহারকারীদের কাছে অথেনটিক পণ্যপ্রাপ্তির জন্য এ স্টোর এখন নির্ভরতার প্রতীক। হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

হারল্যান সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানসম্মত প্রসাধন পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলায় এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ও স্বাস্থ্য সচেতন মানুষের চাহিদা পূরণ করবে।

উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ হারল্যান স্টোরে চলছে রেড ফ্রাইডে অফারে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা অনুষঙ্গ। সবগুলোই পাওয়া যাবে হারল্যান স্টোরে।

হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি’র অরিজিনাল কসমেটিকস পাওয়া যাবে এসব স্টোরে। ‘ব্লেইজ ও স্কিন’ এর পণ্যগুলোর মধ্যে আছে শাওয়ার জেল, বডি জেল, স্ক্রাব, লোশন ইত্যাদি। আছে ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের একটি বিস্তৃত স্কিনকেয়ার প্রোডাক্ট লাইন আপ আছে, যা ত্বকের বিভিন্ন সমস্যায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শুধু তাই নয়, এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

[atn_photocard]
আরো