এফএসআইবিএল’র ডিক্লাউড’র উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ আজ (২৪ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

এই মোবাইল এ্যাপসের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান, মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং বিশেষ অতিথি হিসেবে এক্সেনটেক পিএলসির সিইও এবং এমডি মোঃ আদিল হোসেন নোবেল, রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুসতাবসির উপস্থিত ছিলেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো