সিএসইর নবনিযুক্ত এমডির সাথে সিবিএফ এর প্রতিনিধিদের সাক্ষাৎ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার এর সাথে সিএসই ব্রোকারস ফোরাম (সিবিএফ) এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিএসই’র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে-এর সিএসই ব্রোকারস ফোরাম (সিবিএফ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শামছুল ইসলাম এর নেতৃত্বে ফোরামের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

যমুনা অয়েলের চেয়ারম্যান ইউনুসুর রহমান

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সাইফুর রহমান মজুমদার গত ১ জানুয়ারি সিএসইতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে যোগদান করেছেন।

উক্ত সাক্ষাতে, শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা এক্সচেঞ্জ-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে মত বিনিময় করেন। একই সাথে সিএসই এবং ট্রেক হোল্ডারদের ব্যবসার উন্নয়ন সংক্রান্ত নানবিধ ব্যাপার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়াও এসময় ডেরিভেটিভস মার্কেট, শরিয়াহ মার্কেট, কমডিটি এক্সচেঞ্জ এবং অন্যান্য চলমান বিষয়েও আলোচনা হয় । উক্ত আলোচনায় উভয় পক্ষ পুজিবাজারের উন্নয়নে সিএসইর আরো অধিক কার্যকর ভূমিকার ব্যাপারে আশা ব্যক্ত করেন এবং বিশেষ করে তাদের সক্রিয় অংশগ্রহণ করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দের মধ্যে শওকত আলী তালুকদার, মোঃ আবুল বাশার ভূঁইয়া, নাসরিন সুলতানা চৌধুরী, তাহমিদ জামাল এবং তৈমুর রহমান সে সময় উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো