দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৫০ বারে ৫৫ লাখ ৫২ হাজার ৬৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৩ বারে ১২ লাখ ২০ হাজার ৫১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি ২হাজার ৫২৮ বারে ৬২ লাখ ৫৩ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ক্যাপিটালের ৮.৯১ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৮.১৩ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ৭.৫১ শতাংশ, রূপালী ব্যাংকের ৭.১৪ শতাংশ, এআইবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৫.১১ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের ৪.৬২ শতাংশ।