দর বৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩২০ বারে ১৩ লাখ ১৯ হাজার ৫২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৮৫৭ বারে ৫৬ লাখ ৪ হাজার ১৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬২ লাখ টাকা।