ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবসবৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭টি কোম্পানির মোট ৩৯ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ডিবিএইচ ফাইন্যান্সের ১১ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার, দ্বিতীয় স্থানে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৫ কোটি ৬৭ লাখ ১৯ হাজার এবং তৃতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৩ কোটি ৮৯ লাখ ৮০ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার, পাওয়ার গ্রীডের ২ কোটি ৯ লাখ ৬ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৬৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ২৭ লাখ ২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার এবং সোনালী পেপারের ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরো