কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কেরানীগঞ্জে ৪ হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা এলাকায় বসুন্ধরা গ্রুপের চার হাজার কম্বল বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

সূচকের উত্থানে বেড়েছে লেনদেনও

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ কে এম নাজমুল হক।

বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোন্ড ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, কোন্ডা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সোহেলসহ বসুন্ধরা গ্রুপের কর্মচারী কর্মকর্তারা।

[atn_photocard]
আরো